কমলগঞ্জ প্রেসক্লাবে স্বাগতম
১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল কমলগঞ্জ প্রেসক্লাব। সেই প্রেসক্লাব এখন হয়ে উঠেছে মহীরুহ। এটি এখন কেবল সাংবাদিকবৃন্দের ঠিকানাই নয়, বরং একতা, সহযোগিতা, ভ্রাতৃত্ব বন্ধন, ঐক্যের প্রতীক, সংস্কৃতি, আলোচনা, শিক্ষা, প্রদর্শনী, প্রশিক্ষণ এবং সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও মান উন্নয়ন-সবই এই কমলগঞ্জ প্রেসক্লাবকে কেন্দ্র করে আবর্তিত হয়ে আসছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের কলেজ রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে অবস্থান নান্দনিক প্রেসক্লাব ভবনের। প্রেসক্লাবের বর্তমান সভাপতি আসহাবুজ্জামান শাওন ও সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।

কার্যনির্বাহী কমিটি - ২০২৫
আসহাবুজ্জামান শাওন ২০২৫ সালে কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন। তিনি বর্তমানে দৈনিক বাংলাবাজার পত্রিকায় কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বাসিন্দা।
আসহাবুজ্জামান শাওন
সভাপতিআহমেদুজ্জামান আলম ২০২৫ সালে কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বর্তমানে দৈনিক জনকন্ঠ পত্রিকায় কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা।
আহমেদুজ্জামান আলম
সাধারণ সম্পাদকপিন্টু দেবনাথ
সহ সভাপতিআব্দুল মোক্তাদির
সহ সভাপতিআহাদ মিয়া
যুগ্ম সম্পাদকপারভেজ আহমেদ
যুগ্ম সম্পাদকরুহুল ইসলাম হৃদয়
অর্থ ও দপ্তর সম্পাদকআলমগীর হোসেন
প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদকমোঃ কামরুজ্জামান
ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদকপ্রনীত রঞ্জন দেবনাথ
কার্যনির্বাহী সদস্যবিশ্বজিৎ রায়
কার্যনির্বাহী সদস্যমোস্তাফিজুর রহমান
কার্যনির্বাহী সদস্যশাব্বির এলাহী
কার্যনির্বাহী সদস্যব্লগ পোষ্ট
দাতা সদস্য
** এক নজরে কমলগঞ্জ প্রেসক্লাব **
কমলগঞ্জ প্রেসক্লাবের ইতিহাস
কমলগঞ্জ উপজেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন কমলগঞ্জ প্রেসক্লাব-এর ইতিহাস দীর্ঘদিনের পেশাদারিত্ব এবং সংগ্রামের ফসল। মূলত উপজেলার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
কমলগঞ্জ প্রেসক্লাব আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রা শুরু করেছিল ১৯৭৬ সালে। শুরুতে এটি একটি ছোট অস্থায়ী কার্যালয় থেকে পরিচালিত হতো। পরবর্তীতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ পায়।





