কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫

54
কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাংবাদিক আসহাবুজ্জামন শাওন সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম নির্বাচিত হয়েছেন। শনিবার ( নভেম্বর) বিকালে কমলগঞ্জ প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে দিনভর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রেসক্লাবে ২৭ জন ভোটার তাদের মূল্যবান ভোট দেন। এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুজন আহমেদ, সদস্য সেলিম উদ্দিন ও আল আমিন উপস্থিত ছিলেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক বাংলাবাজার প্রতিনিধি আসহাবুজ্জামান শাওন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকন্ঠ প্রতিনিধি আহমেদুজ্জামান আলম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ডেইলি বাংলাদেশ টুডের প্রতিনিধি পিন্টু দেবনাথ ও দৈনিক সিলেট বানীর মোক্তাদির আহমেদ, যুগ্ম সম্পাদক পদে দৈনিক দিনকাল ও এনটিভির প্রতিনিধি আহাদ মিয়া এবং দৈনিক বাংলার পারভেজ আহমেদ, প্রচার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক পদে বাংলাদেশ বুলেটিনের আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের প্রণীত রঞ্জন দেবনাথ, আমাদের সময়ের শাব্বির এলাহী, কালের কণ্ঠের মোস্তাফিজুর রহমান ও দৈনিক যুগভেরীর বিশ্বজিৎ রায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ ও দপ্তর সম্পাদক পদে দেশ রূপান্তরের রুহুল ইসলাম হৃদয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ঘোষণার কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন।