সাংবাদিক শাব্বির এলাহীর মা-এর মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক

94

কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বিশিষ্ট সাংবাদিক শাব্বির এলাহীর মমতাময়ী মা-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কমলগঞ্জ প্রেসক্লাব।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬ইং) নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল প্রস্থান ও ইন্তেকালে কমলগঞ্জ প্রেসক্লাব পরিবার গভীরভাবে শোকাহত।

​মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমীন।